মালদা

টিভি সিড়িয়াল দেখতে বাঁধা দেওয়ায় অভিমানে আত্মঘাতী কিশোরী

টিভি সিড়িয়াল দেখতে বাঁধা দেওয়ায় অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মালদার হবিবপুর থানার চকমহাবাত গ্রামে।

        পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম রাখি মুন্ডা(১৭)। সোমবার সকালে জমিতে বাবার সাথে কাজে যায় ওই কিশোরী। দুপুরবেলা বাড়িতে ফিরে আসে। এরপর পাশের বাড়িতে টিভি সিরিয়াল দেখতে যায়। টিভি দেখে বাড়ি ফিরে আসলে মা লুটনী মুন্ডা তাকে বলে বাড়িতে আত্মীয় রয়েছে রান্নাবান্না করতে হবে, কিন্তু টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করায় তাকে মা বকাবকি শুরু করে। এই নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সে বাড়ির শৌচালয়ে ঢুকে যায়। দীর্ঘক্ষন ফিরে না আসায়। ডাকাডাকি শুরু করে পরিবারের লোকজন। এরপর শৌচালয়ের দরজা ভাঙতেই তাকে মাটিতে পরে থাকতে দেখে উদ্ধার করে বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শাররীক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করে। মেডিক্যালে নিয়ে আসার পথে কিশোরীর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।